জিয়া উদ্যানের লেক পরিষ্কার করল তাঁতীদল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী খাল পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদল শেরে বাংলা নগর থানার উদ্যোগে শনিবার জিয়া উদ্যানের লেক পরিষ্কার কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সদস্য মিলন ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি সামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক এম.এ হান্নান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ খান, মোখলেছুর রহমান, আবুল কালাম, শেরে বাংলা নগর থানা তাঁতীদল আহ্বায়ক মোস্তাকিম, সদস্য সচিব নাজমুল ইসলামসহ শেরে-বাংলা নগর থানা ও শেরে-বাংলা নগর থানার অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডের তাঁতীদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights