জীবননগর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ১৪

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুই শিশু, তিন নারী ও নয়জন পুরুষ আছেন।

আটকরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের মোহাম্মদ হাসান কাজী (৩৮), সেলিনা বেগম (৩৬), মোহাম্মদ সালমান কাজী (১৪) ও মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের আদরী খাতুন (২৭), ঘীবা গ্রামের মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

বিজিবি ৫৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায় রবিবার ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৪ জন। পরে তাদের আটক করে ক্যাম্পে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবির কাছে স্বীকার করেছেন, ভালো কাজের আশায় তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে। বিজিবি পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights