জীবনানন্দ দাশের পৈতৃক সম্পত্তি উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি রক্ষা এবং সেখানে গবেষণা কেন্দ্র স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে কবি-সাহিত্যিকরা।

শুক্রবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এ সময় জীবনানন্দ গবেষণা কেন্দ্র স্থাপন, জীবনানন্দ মিলনায়তন ব্যবহার উপযোগী করা, পাঠাগার নিয়মিত চালু থাকা এবং জীবনানন্দ দাশের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি বেদখল থেকে উদ্ধার করে রূপসী বাংলার অবয়বে একটি উদ্যান করার দাবি জানান তারা।
এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কবি সাহিত্যিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights