জীবনের কিছু গভীর প্রশ্নের উত্তর খুঁজছেন অমিতাভ

শোবিজ ডেস্ক

বলিউডের আইকন অমিতাভ বচ্চন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মনের অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অনিশ্চয়তার মুখোমুখি হলেও, এখন তিনি জীবনের কিছু গভীর প্রশ্নের উত্তর খুঁজছেন।

একটি নতুন ব্লগ পোস্টে বিগবি লিখেছেন,‘আমার মনের ভিতরে কত কী যে চলছে। কিছু উত্তর আমি পাচ্ছি, কিন্তু বেশিরভাগই অধরা। অথবা যে উত্তরগুলো পাচ্ছি, সেগুলোও অস্পষ্ট।’ তিনি জীবনের অর্থ এবং অনিশ্চয়তার প্রশ্ন নিয়ে চিন্তিত।

কিছুদিন আগে তিনি আরও লিখেছেন, “কিছু ক্ষেত্রে যে উত্তরগুলো পাওয়া যায়, সেগুলোও কখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। বহু মানুষ ‘কেন’ এবং ‘কীভাবে’-এর উত্তর খুঁজতে জীবন কাটিয়েছেন, তবু শেষ পর্যন্ত তারা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হন, যার সুনির্দিষ্ট উত্তর কখনোও পাওয়া যায় না।”

অমিতাভের মতে, জীবনের একটাই পরম সত্য ‘আপনি খালি হাতে এসেছেন, এবং খালি হাতেই ফিরে যাবেন।’ তিনি নিজের এই ভাবনাগুলো প্রকাশ করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং নীতেশ তিওয়ারের ‘রামায়ণ’-এর কাজের ফাঁকে।

তিনি আরও যোগ করেছেন, ‘প্রতিদিন কাজ না করা আমার কাছে বিরক্তিকর, কারণ কাজ ছাড়া সময় কাটানো দুশ্চিন্তায় ভরা হতে পারে। কিন্তু দুশ্চিন্তা নিয়ে জীবনযাপন করা মন ও শরীরের জন্য ক্ষতিকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights