জুতার ভেতরে হেরোইন, যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে জুতার ভেতর অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে র্যাব-১২ সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩৩৪ গ্রামসহ ওই যুবককে আটক করে। আটককৃত মোরছালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভিতরে অভিনব কায়দায় এক যুবক হেরোইন নিয়ে যাচ্ছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতের অভিযান চালানো হয়। এ সময় যুবক মোরছালিমকে আটক করা হয় এবং জুতা তল্লাশী করে ৩৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ৩৩ লাক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
