জুয়ার অ্যাপের ‘ফাঁদে’ প্রভা, হলো রোমহর্ষক অভিজ্ঞতা!

অনলাইন ডেস্ক

বেটিং বা জুয়ায় অ্যাপের ফাঁদের পড়ার দাবি করেছেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। তিনি এ বিষয়ক ভয়ংকর অভিজ্ঞতার কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তার দাবি, না বুঝেই তিনি এই পথে পা বাড়িয়েছিলেন। এটা সম্পূর্ণই ভুল বোঝাবুঝি। এক কারণে দীর্ঘ মেয়াদি সমস্যার মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি।

গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তা দেন প্রভা। যেখানে তিনি নিজের অভিজ্ঞতার বিশদ বিবরণ দিয়েছেন।

প্রভার দাবি, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দেয়। জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করা হয়। প্রভা দাবি করছেন, তিনি গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে খুব একটা ধারণা রাখতেন না। তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে। কোম্পানিটি তাকে জানায় যে এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।

প্রভার দাবি, চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস (ভিডিও বার্তা) দিতে বলা হয়। টোকেন মানি (অগ্রিম টাকা) নেওয়ার পর তিনি শুধু এই সাইটের সঙ্গে আছেন বলে জানিয়েছে একটি বাইটও দেন।

তবে ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রভার টনক নড়ে। এরপরই নাকি তিনি বুঝতে পারে এটা আসলে জুয়া বা বেটিং সাইটের প্রচার।

প্রভা বলেছেন, আমি তো আর জানতাম না যে এটা একটা বেটিং, যেটা খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বলল যে এটা নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়ল। প্রভার দাবি মতে, এরপর তিনি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা প্রভাকে সহজে ছাড়তে চায়নি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সেখান থেকে সরে আসার কথা জানান প্রভা।

প্রভার দাবি, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাজ থেকে সরে দাঁড়ান। কোম্পানি তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি সেই কাজ আর করেননি।

প্রভা আরও বলেন, থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি।

ভবিষ্যতে কখনোই কোনো জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না বলেও জানান প্রভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights