জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এটিই সর্বোচ্চ।

রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি এসেছে।

তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই—দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে গোটা জুলাই মাসে মোট প্রবাসী আয় আসে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার।

বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে বলে ধারণা অর্থনীতিবিদদের।

তাদের মতে, রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights