জুলাই গণ-অভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে শহরের প্রাণকেন্দ্র কাচারী সংলগ্ন লিচুতলায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত সবাই জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights