জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক দেখছি না। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। এ বিষয়ে বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ আছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।

শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি আরও বলেন, “আমি দল থেকে একেবারে বিচ্ছিন্ন হচ্ছি না। দলীয় সদস্য পদ থাকবে। রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights