জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী

অনলাইন ভার্সন
অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা ট্র্যাজেডির ডকুমেন্টারি নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি।

তিনি লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই।

তিনি লেখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে? এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

এর আগে, সোমবার (০১ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামের প্রমাণ্যচিত্র প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights