জেলফেরত আসামির হামলায় গুলিবিদ্ধ প্রবাসীর স্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জেলফেরত আসামির গুলিতে সুুমি সুলাতানা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুমি সুলতানা ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।

জানা যায়, বছরখানেক আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদী হয়ে একই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরো ৭-৮জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়। এর মধ্যে বাবুলও একজন।

মঙ্গলবার রাত ৭টার দিকে বাবুলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে যায়। এসময় দরজা খুলতে বললে কামাল উদ্দিনের স্ত্রী সুমি সুলতানা দরজা খোলার সাথে সাথে বাবুল দুটি গুলি করে। গুলি সুমির চোখে ও কানে লাগে। পরক্ষণে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন সুমিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমির বাম চোখ ও কান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারের লোকজন জানায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights