জ্বালানির চাহিদা মেটাতে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কিনছে সরকার

অনলাইন ডেস্ক

দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সভায় ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো যাপিন (বিএসপি) থেকে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights