জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এখন পর্যন্ত দেশে কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি এবং উদ্বেগ-উৎকণ্ঠা শিগগিরই কেটে যাবে। বাংলাদেশে তেল রফতানি বাড়াতে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। পেট্রোল ও অকটেন পুরোপুরি আমদানি নির্ভর না হলেও কিছু অঞ্চলে কোনো যৌক্তিক কারণ ছাড়া পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। দাম বাড়ছে বিষয়টি মাথায় রেখে জনদুর্ভোগ না হয় সে দিকে ভবিষ্যতে প্রয়োজন হলে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, রাইড শেয়ারকারীদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights