জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করবে।

উপদেষ্টা জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

জ্বালানি চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়বে—এটি মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমার-সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights