‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি’

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি তেলের অর্থ জোগানের জন্য যেকোনো জায়গা থেকে চেষ্টা করা হবে। সেটা আইএমএফ হোক, এডিবি হোক আর বিশ্বব্যাংকই হোক। আমরা চেষ্টা করছি কত কম সুদে ঋণ নেওয়া যায়।

রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেকোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এজন্য প্রয়োজনে আইএমএফ, বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন খাত থেকে কাটছাঁট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রেও রাজনীতিকরণ করা হবে না। যে যোগ্য সেই কৃষক কার্ড পাবেন। আগে এসব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হতো।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কর অনুপাত আমাদের অনেক কম, বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমাদের অর্থনীতির স্বার্থে এ হার বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights