ঝড়ে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ঝড়ে গাছের ডাল ভেঙে আছিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে জেলার কালাই উপজেলার মাত্রাই মদনাহার গ্রামে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আছিয়া বেগম কালাই উপজেলার মাত্রাই মদনাহার গ্রামের মোফাজ্জল হোসেন স্ত্রী।

(ওসি)এস এম মঈনউদ্দীন জানান, আছিয়া বেগম নিজ বাড়ি থেকে বের হন। বিকেলে প্রচন্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এসময় একটি গাছের ডাল ভেঙে আছিয়া বেগমের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights