ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

ফেনীতে ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একমুখী যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন জায়গায় কিছু কিছু ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক ও ওয়েলফেয়ারের মাঝামাঝি জায়গায় একটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
এতে ওই মহাসড়কের একমুখী যান চলাচল বন্ধ রয়েছে। লেনটি সচল করতে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights