ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বেলা ১২টায় ঝালকাঠি-২ আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মেহেদী হাসান (৩৫)। সে পাকমোহর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার এ দণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights