ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৩
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
শনিবার সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি উল্টে খাদে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।
