ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি থানার মামলা নং ১৪।

রবিবার রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে ড্রাইভারসহ তিনজনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিরা পলাতক রয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো:আফরুজুল হক টুটুল সাড়ে ১১ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেই মামলা না করায় পুলিশের রাতে পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও সহকারী আকাশ (১৭)।
গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও ৩৫ জনকে আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights