ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশালের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাটি আমাদের অনেক কিছু দেয়। তাই আমাদের মাটির যত্ন নিতে হবে। এক্ষেত্রে বক্তারা যত্রতত্র পলিথিন ফেলে মাটির উর্বতা নষ্ট না করার ব্যাপারে সকলকে উৎসাহিত করতে আহ্বান জানান। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights