ঝালকাঠিতে স্কাউট দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে স্কাউট দিবস পালিত পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরূমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

টিএসসি’র অধ্যক্ষ জিন্নাত রেহেনা ফোরদৌস সভাপতিত্বে ও জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মাদ মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম রেজাউল করিম, অডিটর মো. রাসেল রানা।

বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব ও লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে বলেন, আদর্শ ও চরিত্রবান মানুষ গঠনে স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউট মানব জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের প্লাটফর্ম হলো স্কাউট। স্কাউট সৃষ্টিকর্তা, নিজের ও অপরের জন্য দায়িত্ব ও কর্তব্যবোধ শিক্ষাদান করে।

পরে সংক্ষিপ্ত আকারে একটি র‍্যালি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights