ঝালকাঠি প্রাণী সম্পদ কার্যালয়ের আসবাবপত্র বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রাণী সম্পদ কার্যালয়ের পুরাতন আসবাবপত্র ও সরঞ্জাম বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৩টায় সরেজমিন প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসের সব পুরাতন মালামাল ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। কোনো নিলাম ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে উপস্থি হলে মালামাল রেখে ক্রেতা সটকে পরে। ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, তিনি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাবপত্র ও সরঞ্জাম ক্রয় করেছেন। মালামালের মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রিজ ও জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী।

একটি সূত্র জানিয়েছে, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও এ্যনিমেল এটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রি করে আসছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।
এ অফিসের নাইট গার্ড হাফিজ বলেন, ৭টা ফ্রিজ ৩ হাজার ও ৪০ টাকা দরে গ্রীল দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছে ফেলে দেওয়ার দরকার কি? যা দাম বলছে তাতেই বিক্রি করে দেই।

অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রি করে তা আমরা জানি না।

এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা স্টোর কিপার দোলোয়ার হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এর বেশি কিছুই বলতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights