ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আপন শিক্ষা পরিবার’ নামের বিদ্যালয়ে শিশু কিশোর শিক্ষার্থীদের মধ্যে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
জানা গেছে, এ নির্বাচনে ২টি পদের জন্য মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ২২২ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এছাড়া পিসাইডিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই।
এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।
