ঝিনাইদহের হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা
হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য
এ্যাড. নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য শফিকুল ইসলাম স্বপন, শিক্ষক প্রতিনিধি
আব্দুল খালেক।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, দুই দিন ব্যাপী এই ক্রীড়া
প্রতিযোগিতায় কলেজের ৪ শতাধিক শিক্ষার্থী ১৩ টি ইভেন্টে অংশগ্রহন করে।
পুরস্কার বিতরণের শুরুতে কলেজের নব-গঠিত পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল
ইসলাম পিন্টু ও সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights