ঝিনাইদহে আওয়ামী লীগের ‘ক্যাম্পেইনার’ কর্মীদের প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়। ৪ টি সেশনে উপজেলার এসবিকে, পান্তাপাড়া, ফতেপুর, নেপা, কাজীরবেড়, বাঁশবাড়ীয়া, যাদবপুর, মান্দারবাড়ীয়া, আজমপুর ইউনিয়ন ও মহেশপুর পৌরসভার ১ হাজার নেতাকর্মীকে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

উদ্বোধীন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতান জামান লিটন, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার’ প্রশিক্ষণের আঞ্চলিক সমন্বয়ক দেব্রত সাহা বাঁধনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ প্রদাণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক নয়ন, ও শরিফুল ইসলাম জুয়েল।

প্রশিক্ষণে সরকারের বৃহদাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক ধারণা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights