ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
ঝিনাইদহ প্রতিনিধি-
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি’র জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে্য’র আয়োজনে মঙ্গলবার সকালে
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি
শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই ¯’ানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। জেলা প্রশাসক নোমান হোসেনেরে
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান,
সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ
হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মানুষকে
সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে
আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
