ঝিনাইদহে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। রবিবার (৪ মে) রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খাঁন (৩০) ও তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এই মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights