ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি মিল্টন বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পদমদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিল্টন বিশ্বাস ওই গ্রামর জহুরুল বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল মিল্টনের। সে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শৈলকূপা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights