ঝিনাইদহে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তিন চরমপন্থির পরিচয় মিলেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশ্মানঘাট এলাকায় ওই তিনজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন- জেলার হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে হানিফ (৫০), তার শ্যালক লিটন হোসেন (৩৫) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। এর মধ্যে, হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।’’

ওসি আরো বলেন, ‘‘ঘটনাস্থলে দুটি কালো রঙের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

আরিফ মোল্ল্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights