ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার সন্ধ্যা রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনও গুড়ি বৃষ্টিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কম হয়ে গেছে। সড়ক-মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে। যারা বের হচ্ছে তারা পড়ছেন বিপাকে। সবথেকে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

এদিকে বৃষ্টির কারণে ফসলের মাঠে ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। টানা বৃষ্টি হলে মাসকলায়, সবজি, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজসহ আগাম শীতকালীন সবজির ফুল-ফল পচে যেতে পারে বলে আংশকা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights