ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত ২ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার রাত থেকে জেলায় টানা বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। সড়ক-মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

এদিকে বৃষ্টির কারণে ফসলের মাঠে ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। টানা বৃষ্টি হলে মাসকলাই, সবজি, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজসহ আগাম শীতকালীন সবজির ফুল-ফল পচে যেতে পারে বলে আংশকা করছে তারা। অনেক জায়গায় বেশি বৃষ্টিপাতের কারণে পানিতে আমনের ক্ষেতসহ অন্যান্যে মৌসুমি ফসল তলিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights