ঝিনাইদহে টানা বৃষ্টিতে ভোগান্তি জনজীবনে

ঝিনাইদহ প্রতিনিধি

নিম্নচাপের প্রভাবে ঝিনাইদহে গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘর থেকে বের হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার ছুটির দিন হওয়ায় বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতির হার কম লক্ষ্য করা যাচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। টানা বৃষ্টিতে অনেক স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টিপাত হওয়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা মেরামতের কারিগর ও দোকানিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights