ঝিনাইদহে দুস্থ-অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ১২০০ দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ওষুধ।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হরিণাকুন্ডু উপজেলার রিশখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি-৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।

জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে ঝিনাইদহ, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে দৌলতপুর, সাধুহাটি, কাপাশহাটিয়া ও পৌরসভার ২০টি গ্রামের ১২০০ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইজিসি পরীক্ষা ও শেষে ওষুধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights