ঝিনাইদহে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি:
নাশকতার মামলায় ঝিনাইদহে সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশারফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ সুরাট ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, ৪ আগস্ট জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এএম মজিদের বাড়ি ভাংচুরসহ অগ্নিসংযোগ করে চেয়ারম্যান আশরাফসহ অনেকে। এ নাশকতার মামলার আসামি আশরাফ হোসেন পূর্ব কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর বিকালের দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
