ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীর্কা#৩৯; এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ। শনিবার সকালে জেলা মা ও শিশু
কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে ও বেলূন উড়িয়ে সপ্তাহের উব্দোধন করেন অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ। সেসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক
মোজাম্মেল করিম, সহকারী পরিচালক ওয়ালিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল
অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, ডা: সাদমান ফাহিম, ঝিনাইদহ
প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রিপোটার্স ইউনিটির সভাপতি
এম এ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এই সেবা ও প্রচার
সপ্তাহ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী মা ও শিশুদের সেবা প্রাপ্তি
সহজীকরণ এবং সেবার বার্তা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে
বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
