ঝিনাইদহে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার সকালে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের সানাউল্লাহ নুরীসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এলাকার প্রসুতি প্রসুতিত্তোর মা, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদাণ ও সেবা সম্পর্কে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights