ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি-
বিদ্যুৎ, চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপির ১০ দফা
দাবী আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।
দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা
পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা
বিএনপি।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক
সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান। সেসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক
জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড, কামাল আজাদ পান্নু,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সহ-সভাপতি
আনোয়ারুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, বর্তমান সরকারকে অবৈধ দাবী করে জণগনের অধিকার ও ভোটাধিকার
ফেরানোর আন্দোলনে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবন্ধ হওয়ার
আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights