ঝিনাইদহে মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মনিরুজ্জামান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মনিরুজ্জামান আরাপপুর এলাকার আব্দুস সালামের ছেলে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আরাপপুর বাসস্ট্যান্ডে এলাকায় মাদক বিক্রি করছে। সেসময় ডিবির চৌকস দল অভিযান পরিচালনা এক গাঁজাসহ মাদক কারবারি মনিরুজ্জামানকে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকালেই সদর থানায় মামলা হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights