ঝিনাইদহে মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদে বড় ভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ সদস্যরা। সেসময় ১৫০পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights