ঝিনাইদহে র‍‍্যাবের অভিযানে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে র‍‍্যাব অভিযান চালিয়ে অহরণচক্রের মুলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার হরিশপুর-চটকাবাড়ীয়া গ্রামে এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন-হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর-চটকাবাড়ীয়া গ্রামের ইচাহাক মণ্ডলের ছেলে মিটুল মণ্ডল (৩৩)ও একই গ্রামের আক্কাস আলীর ছেলে জহুর ইসলাম (৩৫)।

তাদেরকে ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানায় পাঠানো হচ্ছে।
ঝিনাইদহ র‍‍্যাব জানায়, গত বছরের ২৪ এপ্রিল ধর্ম ছেলে পরিচয়ে অপহরণকারী চক্রের জনৈক আলী হোসেন ঠাকুরগাও জেলার রাণীশংকৈল থানার ভবান্দপুর গ্রামের আইয়ুব আলী (৬৭) কে বেড়ানোর কথা বলে অপহরণ করে। এরপর ভিকটিমের পরিবার খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে তার সন্ধান না পেয়ে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। এরমধ্যে অপহরণকারীরা তার মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবী করে। এরপর বিষয়টি ঝিানইদহ র‍‍্যাব জানতে পেরে প্রযুক্তি সহযোগিতায় মঙ্গলবার ভোরে ভিকটিম আয়ুব আলী ও অপহরণচক্রের মুলহোতাসহ দুইজনকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights