ঝিনাইদহে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ভাস্কর্য নির্মাণ

ঝিনাইদহ প্রতিনিধি
মুক্তিযুদ্ধকালে শহীদ ও পরবর্তী সময়ে দায়িত্ব পালনকালে শহীদ সদস্যদের স্মরণে ঝিনাইদহে ভাস্কর্য নির্মাণ করেছে জেলা পুলিশ। রবিবার সকালে পুলিশ সুপার আশিকুর রহমান ভাস্কর্যটি উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, গয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পুলিশ লাইন্স’র মধ্যে নির্মিত এই ভাস্কর্যে একজন পুলিশ সদস্যের প্রতিকৃতি রয়েছে। পাশে একটি ফলকে রয়েছে শহীদ পুলিশ সদস্যদের নাম। মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাস ফুটিয়ে তোলা ও দায়িত্বরত অবস্থায় নিহতদের স্মরণ করতেই এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights