ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যায় একজনের ফাঁসি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপার কবিরপুর গ্রামের আসামি ইকবালের সাথে তার পিতা গোলাম নবীর টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় আসামি ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘর আটকে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিন মারা যায়।

এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামি ইকবালকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights