ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আশরাফ
বিশ^াস (৫২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ঝিনাইদহ সদর
উপজেলার ভিটশ^র গ্রামের জামাত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফ উপজেলার বারোবাজার হাটে গরু
বিক্রি করে বিকাল সাড়ে ৩ টার দিকে ইঞ্জিনচালিত লাটা হাম্পারযোগে বাড়ি
ফিরছিলেন। তিনি যশোর- ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে
পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস লাটাটিকে সজোরে ধাক্কা
দেয়। এ সময় লাটা গাড়িটি উল্টে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
