ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধ নিয়োগ, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদসহ ১১ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থান নেয় তারা।

টাকার বিনিময়ে ৩৮ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজদের বাধ্যতামূলক অবসরের দাবি জানান।
এদিকে, কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে আসা শত শত রোগী। সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights