ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-সাজ্জাদ হোসেন ওরফে টিপু (৩০), মো. বাপ্পি মুন্সি (২৫) ও মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (৩৭)।

আটক সাজ্জাদের বাড়ি সদর উপজেলার পৌরসভাধীন ব্যাপারী পাড়ায়। বাপ্পির বাড়ি শৈলকুপা উপজেলার বিজরিয়া গ্রামে। এছাড়া তারেকের বাড়ি মহেশপুর উপজেলার একতারপুর গ্রাম।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রবিবার দিবাগত রাতে শহরের আরাপপুর জামতলা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ও ছয়টি সিমকার্ডসহ টিপু ও বাপ্পিকে আটক করে র‌্যাব। এরপর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে জেলার কালীগঞ্জ উপজেলার শিনদাহ আমতলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম ওরফে তারেককে আটক করে র‌্যাব। সেসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল, দুটি সিমকার্ড এবং নগদ ৮৮২ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights