টঙ্গীতে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬তলার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত পুলিশ সদস্যের নাম মিল্টন কুণ্ড । সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। তেমন কোনও কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য ।
পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মৃত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতো। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তা‌কে কোনও কাজ দি‌লে বল‌তো সে মানসিক সমস্যায় ভুগছে। মৃত মিলটন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে।

এ ব‍্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম এর সাথে যোগাযোগ করলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights