টঙ্গীতে ভুয়া পুলিশ আটক

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী বড় দেওড়া আদর্শপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে মেজবাহ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ (২৯) নামে এক ভুয়া পুলিশকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ডিএমপি পোষাকের একসেট ইউনিফর্ম, একটি ট্রাকস্যুট জ্যাকেট, কাভারসহ একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, একটি ইউনিফর্মের বেল্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সে নওগাঁ আত্রাইল থানার পবন ভাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মাসুদ পুলিশ পরিচয় দিয়ে বাসাভাড়াসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দও হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে ভুয়া পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights