টঙ্গীতে সিটি করপোরেশনেরে পানিতে ময়লা-আবর্জনা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী এলাকায় সিটি করপোরেশনের সরবরাহ করা লাইনের পানিতে ড্রেনের ময়লা আবর্জনা পাওয়া গেছে। এতে সুপেয় পানির অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। ময়লা-আবর্জনাযুক্ত পানি ব্যবহারের ফলে ডায়রিয়া, চুলকানিসহ পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা।

তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে হোল্ডিং কর ও পানি বিল পরিশোধ করেও নানা বিশুদ্ধ পানি পাচ্ছেন না। সমস্যার সমাধানেও সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের টঙ্গীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা পানিতে ড্রেনের ময়লা-আবর্জনা দেখা যায়। এর মধ্যে টঙ্গী শিলমুন, মরকুন, পাগাড়, গোপালপুর, আরিচপুর, আউচপাড়া, দেওড়া, গাজীপুরা,দত্তপাড়াসহ বিভিন্ন এলাকায় পানিতে ড্রেনের ময়লা আবর্জনা ও পচা দুর্গন্ধ বের হচ্ছে।

টঙ্গী শিলমুন এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, পানিতে ড্রেনের ময়লা আবর্জনা ও পচা দুর্গন্ধ। এমনকি কালো পানি যা ব্যবহারের অনপুযোগী। সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আমরা সুপেয় পানি পাচ্ছি না। দত্তপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও আরিচপুর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ বলেন, পচা দুর্গন্ধে ভরা পানি খেলে ডায়রিয়া হবে। কিছু কিছু এলাকায় পানি হাতে নিলে হাত গন্ধ বের হয়। এলাকাবাসী বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ ইকবাল হাফিজ বলেন, ময়লা আবর্জনা ও দূষিত পানি থেকে নানা ধরনের রোগ ছড়ায়। তাই বিশুদ্ধ পানি পান করা ও পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

এ ব্যাপারে সিটি করপোরেশনের পানি শাখার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ বলেন, বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের জন্য ড্রেন খোঁড়াখুড়ি করতে গিয়ে পানির পাইপ ফেটে গেছে কিংবা চিদ্র হয়ে গেছে। এতে সুপেয়ে পানি করবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। যেসব লাইনে এমন সমস্যা রয়েছে, তা দ্রুত টেন্ডারের মাধ্যমে তা সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights