টপ অর্ডারদের ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হারের শঙ্কা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে সফরকারী প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতায় ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও একই দশা টাইগারদের।

দলীয় ৪৭ রানের মাথায় পাঁচ ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও জেগেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭০ রান।
এর আগে ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশি টপ অর্ডাররা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার যোগ করতে পেরেছেন মাত্র ১৫ রান। রান খরায় ভুগতে থাকা সাদমান ইসলাম ফিরেছেন ৬ রান করে।

এরপর সুবিধা করতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। ৩১ বলে ১১ রানের বেশি করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা মুমিনুল হক এবার ডাক খেয়েছেন। দ্রুত ফিরেছেন জাকির হাসানও। এই টপ অর্ডার ব্যাটার দ্বিতীয় সেশনের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন।

চা বিরতি থেকে ফিরেও একই ধারা অব্যাহত আছে টাইগারদের ব্যাটিংয়ে। ৪৩ রানে চার উইকেট হারানোর পর উইকেটে আসা মুশফিকুর রহিমের থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা ছিল দলের। তবে মুশফিকও পারলেন না। ২ রান করে এই ব্যাটার ফিরলে ৪৭ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights